Posts
প্রকাশিত হলো তরুন লেখক "মোহাম্মাদ অংকন" এর নতুন বই "এই শহরের দিনরাত্রি
- Get link
- X
- Other Apps
#bookshelf #বুকশেলফ #অর্ডার এই শহরের দিনরাত্রি || মোহাম্মদ অংকন ধরণ: গল্পগ্রন্থ প্রচ্ছদ : আল নোমান প্রকাশনী: বিসর্গ প্রকাশনী পৃষ্ঠা : ৮০ মলাট মূল্য: ২০০ টাকা প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২১ #চলুন বইটি সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক__ রাজধানী শহরে পা ফেলার প্রাক্কালে-ই আবিষ্কার করেছিলাম- এ শহর অদ্ভুত এক শহর। কেননা, এ শহরের যাপিত জীবন আমাকে-আপনাকে-সবাইকে ভিন্নরকম অভিজ্ঞতা, বৈচিত্র্যময়তা আর নানান উপাখ্যানের মধ্যদিয়ে লালিত করে। শহরের নানামুখি দূষণ, হট্টগোল-গণ্ডগোল-কোলাহল, সবুজ বৃক্ষের ছায়াহীন সুউচ্চ অট্টালিকা, মিল-কারখানা প্রথম প্রথম বিরক্তির কারণ হয়ে দাঁড়ালেও একটা সময় এসবের প্রতি অদ্ভুত এক মায়ার জন্ম নিতে বাধ্য করে। তখন শহরই ভালো লাগে। গ্রামকে ভুলিয়ে তুলতে শতভাগ সক্ষম এই যাদুর শহর। আমার কাছে শহর বলতে ঢাকাকে-ই যে শহর মনে হয়, তা নয়। জন্মভূমি ছেড়ে দু-পা বাড়ালে যে মাটি পায়ের নিচে ভিত্তি হয়ে দাঁড়ায়, তাই শহর। আর সেখানে ঘটে চলে নানান ঘটনা; মুখোমুখি হতে হয় জীবনের নানা অভিজ্ঞতার। জীবনবোধ আর বিবেক-বুদ্ধি থাকারও পরও কখনও কখনও নিছক দর্শক হয়ে শহরের দিনরাত্রি উপভোগ করতে হয়। এই উপভোগ্যতা ...